পরী

৬ বোর্ডের রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

৬ বোর্ডের রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

২০২৩ সালের চলমান এসএসসি ও সমমান পরীক্ষার আগামীকাল রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখায় উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এই দিনের পরীক্ষা স্থগিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে রোববারের (১৪ মে) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ দেশের টটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ঘূর্ণিঝড়ে ঢাবির ভর্তি পরীক্ষা পরিবর্তনের সুযোগ নেই

ঘূর্ণিঝড়ে ঢাবির ভর্তি পরীক্ষা পরিবর্তনের সুযোগ নেই

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া মোখার প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়েও বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।

ঘূর্ণিঝড় ‘মোখা’ : এসএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে

ঘূর্ণিঝড় ‘মোখা’ : এসএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে

ঘূর্ণিঝড় ‘মোখা’র পরিস্থিতি অনুসারে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার।

মাধ্যমিকে অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

মাধ্যমিকে অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী ও প্রি-টেস্ট পরীক্ষা পেছানো হয়েছে। মাধ্যমিক স্কুলের বর্ষপঞ্জি অনুসারে ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী, ৭ থেকে ২২ জুন পর্যন্ত অর্ধবার্ষিকী পরীক্ষা ও প্রাকনির্বাচনী পরীক্ষা হবে।

আজ থেকে জাবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

আজ থেকে জাবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

আজ মঙ্গলবার সকাল দশটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হবে। চলবে ৩১ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।