ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা বন্যা-বিধ্বস্ত। পশ্চিমে বাঁকুড়া থেকে পূর্বে হাওড়া-- সর্বত্র বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। ভেসে গেছে অসংখ্য গ্রাম। বাড়ি ভেঙে, অথবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
- ওয়াশিংটনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলামের স্মরণে শোকসভা শুক্রবার
- * * * *
- বনভোজন শেষে নৌকায় ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ২ শ্রমিকের
- * * * *
- নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, অভিযুক্ত নারী গ্রেপ্তার
- * * * *
- ময়লার স্তূপ থেকে ফুলের বাগান, বদলে গেছে টঙ্গীর বিআরটি স্টেশন
- * * * *
- সকালের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- * * * *
পশ্চিমবঙ্গ
ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ।সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৫৭৫ জন।
বাবুলের দাবি, মন্ত্রিত্ব চলে যাওয়ার কারণে তিনি রাজনীতি ছাড়ছেন না। শনিবার ফেসবুকে লিখেছেন, ‘প্রশ্ন উঠবেই কেনইবা রাজনীতি ছাড়তে গেলাম? মন্ত্রিত্ব চলে যাওয়ার সাথে তার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। কিছুটা তো নিশ্চয় আছে!
ভারতের পশ্চিমবঙ্গে কোভিড সংক্রান্ত নিয়ন্ত্রণবিধির মেয়াদ ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণবিধিতে কিছু ছাড় এবং কিছু বাড়তি বিধিনিষেধও আরোপ করেছে রাজ্য সরকার।
ফের এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল পশ্চিমবঙ্গের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের।
কোভিড পরিস্থিতির জন্য এবার পশ্চিমবংঙ্গের বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ ৪০:৬0 গাণিতিক ফর্মুলায় হিসেব কষে নম্বর দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের৷
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে বিপুল ব্যবধানে হারানোর পর এই প্রথম আজ সোমবার দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জি। বিকেলে তার দিল্লি পৌঁছানোর কথা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮৯ জন দার্জিলিংয়ের। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা।
তৃতীয় ঢেউ আসন্ন। ভ্যাকসিনের সংকট। এত প্রতিকূলতা সত্ত্বেও করোনাযুদ্ধে এগোচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৮০০র বেশি।
এক শ’তে এক শ’। ভারতের পশ্চিমবঙ্গে এটাই এখন মাধ্যমিকের বাস্তবতা। এই প্রথম মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করলো। একজনও অকৃতকার্য হয়নি। প্রথম শ্রেণীতে পাসের সংখ্যা ৯০ শতাংশ।