পুজোর সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে করোনার পরিমাণ বাড়তে শুরু করেছিল। পুজোর পর দেখা যাচ্ছে একেকটি জেলায় দেড় থেকে দুই শতাংশ করে করোনা সংক্রমণের বৃদ্ধি ঘটেছে।
পশ্চিমবঙ্গ
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে আটক ৬ বাংলাদেশিকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুচুড়া আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া আঁধার ও প্যান কার্ডও তৈরির অভিযোগ রয়েছে।
করোনা মহামারির কারণে দেড় বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে বন্ধ থাকা স্কুলেগুলোতে বিপুল সংখক শিক্ষক পদ শূণ্য৷ আর তাই প্রশ্ন উঠেছে, স্কুল খোলার পর পাঠদানে কতোটা সক্ষম হবে প্রতিষ্ঠানগুলো৷
উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনে চলছে ভোট গণনা। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) গণনার দশম রাউন্ড শেষে ৩১ হাজার ৬৪৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে করে ক্রমেই তার সাথে ভোটের ব্যবধান বাড়ছে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।
পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনে চলছে ভোট গণনা। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) গণনার তৃতীয় রাউন্ড শেষে ৬ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৯ হাজার ৯৭৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা পেয়েছেন ৩ হাজার ৮২৮।
গোটা ভারতেরই নজর ছিল ভবানীপুরের ওপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে দ্বিতীয় পরীক্ষা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যটির দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন কাল বৃহস্পতিবার। এই আসন থেকে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র রিপোর্টে সবচেয়ে নিরাপদ মেট্রো শহর কলকাতা। মহানগরে নারীসহ অন্যদের বিরুদ্ধে অপরাধের হার নিম্নমুখী। কিন্তু পশ্চিমবঙ্গ এসিড হামলার নিরিখে ভারতের শীর্ষে। সাইবার অপরাধও বাড়ছে।