গত ২৪ ঘণ্টায় দুই রাজনৈতিক কর্মী খুন হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। একজন কংগ্রেসের, অন্যজন তৃণমূলের।রোববার বিকেলে পুরুলিয়ার ঝালদায় খুন হয়েছেন কংগ্রেসের স্থানীয় নেতা তপন কান্দু। সদ্যসমাপ্ত পুরসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তিনি।
পশ্চিমবঙ্গ
পাঞ্জাব জয়ের পর এবার কি পশ্চিমবঙ্গে থাবা বসাবে দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)? বড় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতোমধ্যেই। এবার সাদা টুপির উপস্থিতি দেখা যাচ্ছে মমতার পশ্চিমবঙ্গেও। সাথে ঝাড়ু (আপের প্রতীক) তো রয়েছেই।
অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
ভারতের পশ্চিমবঙ্গে করোনা বিধি মেনে আজ থেকেই চালু হয়েছে স্কুল-কলেজ। দীর্ঘদিন স্কুল বন্ধের পর মাঝে কয়েকদিনর জন্য তা চালু হলেও ফের তালা ঝোলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।
পশ্চিমবঙ্গে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্ণন্ত স্কুল খুলছে ৩রা ফেব্রুয়ারি। সেদিনই খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা ঘোষণা করেন।
পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধের মেয়াদ ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে ।শনিবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন কড়া প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনই এবার দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পাঠানোর ব্যবস্থাও করছে রাজ্য সরকার। এবার কোভিড রোগীদের জন্য রান্না করা খাবার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল সরকার। রবিবার বাংলার গর্ব মমতা টুইটারে হ্যান্ডেল থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে ওমিক্রন ও করোনা বাড়ার প্রেক্ষিতে আংশিক লকডাউন চালু হচ্ছে সোমবার থেকে। রাজ্যের সমস্ত স্কুল - কলেজ - বিশ্ববিদ্যালয় পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
নতুন বছরে করোনার তৃতীয় ঢেউয়ের মুখে ভারতের পশ্চিমবঙ্গ৷ এরইমধ্যে বিধি ভেঙে বর্ষবরণে মেতে উঠেছে বাঙালি৷ অথচ কোভিড সংক্রমণ দৈনিক ৩৫ হাজার ছুঁতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের৷