প্রতিবেশী ভারতেও আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়। এদিন দুপুরের পর থেকে আকাশ কালো করে বৃষ্টি নামে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (১৭ এপ্রিল) থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রামনবমী পালনের সময়ে পশ্চিমবঙ্গের তিন জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের প্রেক্ষাপটে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নামানো হয়েছে সে রাজ্যে।পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা বেশ বিরল ঘটনা।
পশ্চিমবঙ্গে যখন স্কুল শিক্ষক দুর্নীতি নিয়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এমনিতেই অস্বস্তিতে, তার মধ্যেই নতুন এক দুর্নীতির কথা জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নতুন ভাবে সামনে আসা এই দুর্নীতি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি পৌরসভা বা পুরসভায় অর্থের বিনিময়ে নিয়োগ করে, এমনটাই অভিযোগ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমি বিশ্বাস করি নারীদের ক্ষমতায়নে আমরা সারা বিশ্বে এক নম্বরে। এই মেয়েরাই একদিন দেশ চালাবে, বিশ্ব চালাবে।’
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’চালু হবে বলে মন্তব্য করেছেন।
দেহে প্রাণ থাকতে পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কোর কমিটিতে জায়গা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও নেমেছিলেন মিঠুন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিমা বিসর্জনের সময় জোয়ারের পানিতে তোড়ে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অনেকে। রাজ্যের জলপাইগুড়ির মালবাজার এলাকায় বুধবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়ার পর বেশি দেরি করলেন না ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত মন্ত্রিসভার রদবদল করে ফেললেন।