বিজেপিকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস।
- র্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন
- * * * *
- ঘরে বসেই মিলবে পৌরসেবা, ফেনীতে ‘মাই ফেনী’ অ্যাপ চালু
- * * * *
- চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- * * * *
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- * * * *
- নোয়াখালীতে শিক্ষার্থীদের মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ
- * * * *
পশ্চিমবঙ্গ
রুপালি পর্দার তারকা হয়েও সে ইমেজ কাজে আসেনি বহু প্রার্থীর। তবে সকলের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। উল্টা, ভোটবাক্সে চমক দিয়েছেন বেশ কয়েক জন তারকা প্রার্থী। এর মধ্যে প্রথম বার রাজনীতির ময়দানে পা রাখা কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র বা জুন মালিয়ার মতো টলিউড অভিনেতারা যেমন রয়েছেন।
নিজের বৃত্তে কমবেশি প্রায় সকলেই জনপ্রিয়। তবে রবিবার ভোটগণনার দিন যেন বাস্তবের কঠোর জমিতে আছড়ে পড়লেন টলিউডের বহু তারকা। নিজের বৃত্তের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারলেন না টলিউডের বহু তারকাই। লাল, সবুজ বা গেরুয়া— শিবিরের রং যা-ই হোক না কেন, ভোটবাক্সে নিজেদের জনপ্রিয়তার প্রতিফলন ঘটাতে পারেননি তাঁরা।
তিনি নিজে নন্দীগ্রামে রাজ্য রাজনীতির জনপ্রিয়তম নেতাকে হারিয়েছেন। কিন্তু পূর্ব মেদিনীপুরে ‘গড়’ রক্ষার লড়াইয়ে হেরে গেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন, অধিকারীদের নয় পূর্ব মেদিনীপুর আসলে তৃণমূলেরই।
ভোটগণনা ঘিরে বিভ্রান্তি। আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। জানালেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব।
একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষে এবার ফলাফল। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবে কোন দল? এই উত্তরের প্রতীক্ষাতেই রয়েছে বঙ্গবাসী। যদিও করোনাভাইরাসের দাপটে কাবু ভারত। তার মধ্যেই রবিবার (২ মে) সকাল থেকে শুরু হল ভোটগণনা। সর্বশেষ খবর অনুযায়ী তৃণমূল ১২৭ আসনে, বিজেপি ১০৮ আসনে, সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে আট পর্বের ম্যারাথন ভোটগ্রহণ শেষে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে যাচ্ছে রোববার, ২ মে।
আট দফা ভোটের শেষে বুথফেরত সমীক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে কোনও স্পষ্ট দিশা পাওয়া গেল না। অধিকাংশ মূলস্রোতের সমীক্ষাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাতে শাসক তৃণমূলকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।
করোনা মহামারিতে এখন হট স্পটে পরিণত হয়েছে ভারত। প্রতিদিনই মৃত্যু এবং আক্রান্তে রেকর্ড করছে দেশটি। এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার অষ্টম দফায় রাজ্যে মোট ৩৫ আসনে নির্বাচন।
করোনাভাইরাস আতঙ্ক ক্রমেই গ্রাস করছে ভারতের জনগনকে। এর মধ্যেই আগামীকাল বৃহস্পতিবার ভারতেরে পশ্চিমবঙ্গের শেষ দফার নির্বাচন। গত দুই দফার মত এবারও ঝামেলা, অশান্তি এড়াতে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।