ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ৯ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা।
পাচার
মানিকগঞ্জ সদর উপজেলায় মানবপাচার মামলায় বিশু মিয়া (৬০) ও তার স্ত্রী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে।
অর্থ আত্মসাৎ, ঠিকাদারকে অগ্রিম বিল প্রদানসহ নানা অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক দুই উপাচার্যসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাচার হওয়া টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে সরকার। চাইলে এখনই আইনজীবী নিয়োগ দিতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন জ্ঞান ও দক্ষতা থাকলে বিশ্ব হবে এক বিশ্বগ্রাম।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচারের টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে বাংলাদেশ, কি ধরনের মামলা করবে তার সিদ্ধান্ত নেবে আইনজীবীরা। সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে।
বিদেশে অর্থপাচারের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যেসব ধনকুবেরকে অভিযুক্ত করেছে, তাদের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে বাংলাদেশ।
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ বাজেয়াপ্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের তিনটি দুর্নীতিবিরোধী সংস্থা।