পাচারের সময় উদ্ধার হওয়া ৪৫টি কচ্ছপ উদ্ধার করে গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করে ঢাকা বিভাগীয় বন বিভাগ। শুক্রবার বিকেলে ভাওয়াল জাতীয় উদ্যানের (ন্যাশনাল পার্ক) লেকে কচ্ছপগুলো অবমুক্ত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার।
পাচার
চট্টগ্রামে তৈরি পোশাক রপ্তানির চালানে চিনিগুঁড়া চাল ও বিরিয়ানির মসলা ও সেমাই পাওয়া গেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) পতেঙ্গার ওশেন কনটেইনার ডিপোতে রপ্তানি চালান শুল্কায়নের সময় ঘোষণা বহির্ভূত এসব পণ্য পান কাস্টমস কর্মকর্তারা।
বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে যাওয়ার পথে শাটল ট্রেনে গাছের ধাক্কায় ছাদে থাকা অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
তৈরি পোশাক রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে ৮২১ কোটি টাকার বেশি অর্থ বিদেশে পাচারের ঘটনা শনাক্তের পর বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা বলছেন, এটি পুরো ঘটনার ছোট একটি অংশ মাত্র। পাচারের আসল চিত্র আরও অনেক বড়।
চট্টগ্রামে প্রাইভেটকারে মাদক পাচারের সময় মো. সুমন ওরফে সবুজকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় তার কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা জব্দ করে র্যাব।
তৈরি পোশাক রফতানির আড়ালে প্রায় ৩০০ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। পাচারের সাথে জড়িত ১০টি প্রতিষ্ঠানকেও শনাক্ত করেছে সংস্থাটি। ফ্রান্স, কানাডা, রাশিয়া, স্লোভেনিয়া, পানামাসহ বিভিন্ন দেশে এই অর্থ পাচার করা হয়েছে।
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে জেলা কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকা থেকে ফারুক হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (২৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনডিইউবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ফাদার চার্লস ব্রুস গর্ডন, সিএসসি।