মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে জুনায়েত (১০) ও হুমায়রা (দেড়) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দপুর ও বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে জুনায়েত (১০) ও হুমায়রা (দেড়) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দপুর ও বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।
শরীয়তপুরে পুকুরের পানিতে ডুবে সোহেল বয়াতি (৯) ও সাদিকুল ইসলাম (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামে খেলার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।
গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে একটি মৎস্য খামারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহতদের দুই পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।নিহতরা হল কালিয়াকৈর উপজেলার বোয়ালী এলাকার আনন্দ দাসের মেয়ে স্বপ্না দাস (৬) ও একই এলাকার সুজন দাসের মেয়ে রুদেলা দাস (৭)।
কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে মিরাজ সরকার (৪) ও সাদিয়া আফরিন মারিয়া (১৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার পৌর এলাকার ছোট আলমপুর দাস বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।
নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে পানিতে ডুবে মুস্তাকিম (৩) ও আহাদ মিয়া (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুস্তাকিম (৩) চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা এলাকার সৌদি প্রবাসি কবির মিয়ার ছেলে ও আহাদ মিয়া (৯) একই ইউনিয়নের মোদাফত পাড়ার খোরশেদ মিয়ার ছেলে।
কুমিল্লায় মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ওই ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে। পানিতে ডুবে দু'জনের মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।