চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক বোন।
নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে পানিতে ডুবে মুস্তাকিম (৩) ও আহাদ মিয়া (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুস্তাকিম (৩) চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা এলাকার সৌদি প্রবাসি কবির মিয়ার ছেলে ও আহাদ মিয়া (৯) একই ইউনিয়নের মোদাফত পাড়ার খোরশেদ মিয়ার ছেলে।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা ও হালিমা নামের দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে আমুয়া বন্দরে এই ঘটনা ঘটে। ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের ঈশ্বর চন্দ্রপুর গ্রামে দিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূরানী মাদরাসার ছাত্র সিহাব (৭) ও একই এলাকার হবির ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র হুসাইন (৮)।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় পানিতে ডুবে রিপন হোসেন (৪), জাবির হোসেন (৪) ও রুহুল আমিন (৭) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে।