কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল মোকাররম নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
- সংসদের সভাপতিমণ্ডলীতে দায়িত্ব পেলেন পাঁচ সংসদ সদস্য
- * * * *
- জবিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- * * * *
- বিপসট পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা
- * * * *
- ডেঙ্গুতে সর্বনাশ, দুইদিনে দুই সন্তানের মৃত্যু
- * * * *
- ‘আপনারা সময়মতো বিল পাঠান না’, সংসদে মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার
- * * * *
পানি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় পানি পান করতে গিয়ে একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
আজ রবিবার দুপুরে শেরপুর শহরের মোবারকপুর কইনেপাড়ায় মৃগী নদীতে সাতার শিখতে গিয়ে পানিতে ডুবে কাজল (১৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাজল মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।
সবাইকে পানির অপচয় বন্ধ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয়।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
দেশের মোবাইল অপারেটরগুলোর (কোম্পানি) কাছে সরকারের সাত হাজার ৮২২ কোটি তিন লাখ টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মুসলমানদের দুই পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে জমজমের পানি পান করার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
পানির অপর নাম জীবন। দৈনিক পর্যাপ্ত পানি না পান করলে শরীরে দেখা দেয় পানিশূন্যতা। যা শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এই গরমে আর্দ্র থাকা অত্যন্ত জরুরি। সারা দিনে অন্তত ৭-৮ লিটার পানি পান করা বাধ্যতামূলক।
নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকায় একটি ডোবার পানিতে ডুবে সামির ও তিশা নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের দেয়া সংবাদে নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।