পাবনা প্রতিনিধি:ধমহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দানের কটূক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
পাবনায়
পাবনা প্রতিনিধি: ছাত্রীদের কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগের বিরুদ্ধে পাবনার সাঁথিয়ায় দুই শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা শনিবার (২১ মে ) ক্লাস বর্জন করে সকালে সাঁথিয়া উপজেলা সড়ক অবরোধসহ বিক্ষোভ করে। আন্দেলনের মুখে তদন্ত কমিটি করে শিক্ষার্থীদের শান্ত করা হয়।
পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগরে প্রকাশ্যে সরকারি রাস্তার কালভার্ট ভেঙে রড, ইটসহ নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুলদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
এম মাহফুজ আলম, পাবনা: বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার বিস্তীর্ণ নি¤œাঞ্চল (বিল এলাকা )। এসব জলাবদ্ধ জমিতে পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছে কৃষকরা। শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় পাকা ধান পানিতেই পাবনা ধান থেকে গাছ বেরিয়ে যাচ্ছে।
পাবনা প্রতিনিধি: পাবনায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে বাসের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। বাসটি দুমড়ে মুচড়ে যায়।
পাবনা প্রতিনিধি:পাবনার ভাংগুড়া থেকে ৪ হাজার ৪৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সেখানে ১৬০ টাকা লিটারের তেল ১৯০ টাকায় বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই ব্যবসায়ীর গোডাউন থেকে উল্লেখিত তেল উদ্ধার করা হয়।
পাবনা প্রতিনিধি:ভোজ্য তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে পাবনার সাঁথিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পাবনা প্রতিনিধি:পাবনার আমিনপুর থানা এলাকার কাশিনাথপুরে ৩টি, সুজানগরে একটি এবং পাবনায় একটি গোডাউনে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এসময় গোডাউনগুলোর মালিকদেরকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাবনা প্রতিনিধি:ইভটিজিংয়ের অভিযোগ এনে পাবনার আটঘরিয়ায় অনিক হোসেন নামের ১১ বছরের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এ অভিযোগে কামাল হোসেন ভুঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনা প্রতিনিধি:পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভিজিএফের তালিকায় স্বচ্ছল ব্যক্তি, পাকা বাড়ি ও দশ বিঘা জমির মালিক রয়েছেন। চেয়ারম্যানের কারসাজিতে ওই ইউনিযনের অনেক দিনমজুর ও হত দরিদ্র রয়েছে তালিকার বাইরে। এ নিয়ে দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদ্ররিদ্রদের ভিজিএফ খাদ্য