পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আরিফ আলভি বুধবার মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেন। এখন কেয়ারটেকার সরকার গঠনের প্রস্তুতি চলবে। আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে নতুন পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে।
পার্লামেন্ট
পোল্যান্ডের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এই তথ্য জানিয়েছেন।
থাইল্যান্ডের সংস্কারবাদী নেতা পিটা লিমজারাটকে সেদেশের পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তার দেশটির প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা এখন "প্রায় শেষ হয়ে গেছে" বলেই মনে করা হচ্ছে।
পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দুই অংশীদার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আগামী ৮ আগস্ট দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
ভারতের মণিপুরের জাতিগত সহিংসতা নিয়ে বৃহস্পতিবার একটি প্রস্তাব পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এবার তার পাল্টা জবাব দিল ভারতও। নয়াদিল্লির পক্ষ থেকে ইউরোপিয়ান পার্লামেন্টের এই ভূমিকার সমালোচনা করে বলা হয়েছে, ‘ঔপনিবেশিক মানসিকতা’ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। 'পার্টিগেট' কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টারি তদন্তের প্রেক্ষাপটে তিনি নিজেই সরে গেলেন।
ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে পূজা পাঠের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করা হয়। এসময় ক্ষমতা হস্তান্তরের প্রতীক সোনার রাজদণ্ড বা সেঙ্গল স্পিকারের আসনের পাশে স্থাপন করা হয়।
এবার তুরস্কের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান মেনে নিয়েছে। এখন ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডের কোনো বাধা নেই। গত সপ্তাহে হাঙ্গেরির পার্লামেন্ট সবুজ সংকেত দিয়েছিল। ৩০ সদস্যের ন্যাটোয় কেবলমাত্র বাকি ছিল তুরস্ক।
ইরাকের লোকপিম মুসলিম ব্যক্তিত্ব মুক্ততাদা আল-সদর পার্লামেন্ট ভেঙে দেয়া এবং আগাম নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগদাদের জাতীয় পার্লামেন্ট ভবনে অবস্থান ধর্মঘট অব্যাহত রাখার জন্য তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
পার্লামেন্ট ভেঙে দিতে বিল আনছে ইসরাইলের জোট সরকার। আগামী সপ্তাহেই বিলটি আনা হবে বলে সরকারের এক সদস্য জানিয়েছেন। যদি বিলটি পাস হয় তবে ফের ভোট হবে ইসরাইলে। আর তা হবে তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচন।