বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দুটি পদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। দুটি পদ হলো—প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (৬ষ্ঠ গ্রেড)।
পিএসসি
অনিবার্য কারণের কথা উল্লেখ করে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে, এ নিয়ে চাকরিপ্রার্থীদের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছে সংস্থাটি।
বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২ ডিসেম্বর) এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।নাম প্রকাশ না করা শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সাথে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমাবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চার সদস্য শপথ গ্রহণ করেছেন।বুধবার দুপুর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আরও পাঁচ বিশিষ্ট ব্যক্তি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া পাঁচজনকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে।সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকে, সে সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ।
বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ছড়ানো গুজব নজরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের। ‘পিএসসি ও জেএসসি পরীক্ষা’ ফেরার তথ্য গুজব জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।