দুপুর একটার মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাস
দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ঢাকাসহ কয়েক বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও জানায় সংস্থাটি।শনিবার (৮ জুন) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় রেমাল কেটে গেলেও তার প্রভাব রয়ে গেছে। এর জের ধরে দেশের বেশিভাগ এলাকায় আজ মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা শহরে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। কানাডাভিত্তিক আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার (২৬ মে) দেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে- এমন অভাস জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।মঙ্গলবার (২১ মে) নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এমনটা জানিয়েছে।
সারাদেশে বেড়েই চলেছে তাপমাত্রা। দুই দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত সারা দেশেই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপর চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায়, ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। ফলে রোববার (১৯ মে) থেকে তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসতে পারে।
দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১০ মে) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সারা দেশে দিনের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবাহাওয়া অফিস। বুধবার (৮ মে) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (৬ মে) সকালে আবহাওয়ার দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (৬ মে) সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।