রান্নাঘরের অতিপ্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে পেঁয়াজ। তরকারি যেমনই হোক না কেন, পেঁয়াজ ছাড়া রান্না চলেই না কিংবা হবে না।
পেঁয়াজ
এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ টাকা কমে বর্তমানে ভালো মানের পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল বিক্রি হয়েছিলো ৫৫ টাকা দরে।
ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। বর্তমানে কেজি প্রতি সাউথ জাতের পেঁয়াজ ৯৯ টাকায় এবং ইন্দোর জাতের পেঁয়াজ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছে ১০৫ থেকে ১০৭ টাকা দরে।
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পেঁয়াজ ভর্তি ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায় বলে জানান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারতীয় কাঁচামরিচের দাম। কেজিপ্রতি ৪০ টাকা কমে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। অন্যদিকে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কৃষকের পেঁয়াজ বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাপক দরপতন শুরু হয়েছে। সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমে এসেছে। পেঁয়াজ উৎপাদনের এলাকা হিসেবে খ্যাত ফরিদপুরেও পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন ঘটেছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানি নিয়ে সুখবর দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে।
বাংলাদেশসহ ৫টি দেশে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হলো নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।