ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন দেশের বহু প্রতিনিধি কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন। গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ফিলিস্তিন নীতির প্রতিবাদে এই ওয়াকআউটের ঘটনা ঘটে।
প্রতিনিধি
পবিত্র নগরী মদিনা সফর করেছে সৌদি আরব সফরে যাওয়া ভারতীয় প্রতিনিধিদল। সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানির নেতৃত্বে দু'দিনের সফরে ভারতীয় দলটি সোমবার সৌদি আরব যায়। অমুসলিমদের সাধারণত মদিনায় প্রবেশ করতে দেয়া হয় না। কিন্তু ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতিনিধিদলকে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব।
বিএনপির সাথে বৈঠক করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে ভার্চুয়াল বৈঠকটি শুরু হয়ে শেষ হয় ৬টা ৪৫ মিনিটে।
কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। তাঁর সফরকে সামনে রেখে আজ বুধবার আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি দল সিলেট আসছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় ঢাকায় আসছে।
ঢাকায় সফররত কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি দল। পৃথকভাবে আসা পরিদর্শন দলে ইইউর চার সদস্য এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের তিন সদস্য ছিলেন।
চলমান শ্রমিকদের অসন্তোষের মধ্যেই শ্রম অধিকার, জিএসপি প্লাস সুবিধাসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আজ রোববার (১২ নভেম্বর) পাঁচ দিনের সফরে আসছে ইইউর প্রতিনিধিদল।