সামনের তিন-চার মাস খুবই ‘ক্রিটিক্যাল’ সময় বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
প্রতিমন্ত্রী
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার চেষ্টাকে পুরো বাংলাদেশকে হত্যার চেষ্টা বলে অবিহিত করেছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর টি রবি শঙ্করের সঙ্গে মুম্বাইয়ের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
অর্থ আত্মসাতের দায়ে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (একাংশ) মহাসচিব রেদোয়ান আহমেদের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্ষা এলে প্রকৃতি সাজে নতুন রূপে। তৃষিত হৃদয়ে, পুষ্পে-বৃক্ষে, পত্র-পল্লবে নতুন প্রাণের সঞ্চার করে। টাপুর-টুপুর বৃষ্টিতেই ধুয়ে-মুছে যায় সবকিছু। সেজন্য বর্ষায় বাংলার প্রকৃতির আসল সৌন্দর্য প্রকাশিত হয়। প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ ও মনোরম। বর্ষার সুর ও ছন্দের মাঝে আছে মানুষের মন-প্রাণকে আনন্দিত করে তোলার দারুণ ক্ষমতা।
বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘সংবিধান পরিপন্থী যেকোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।’
দেশে বর্তমানে ৬৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
হজ করতে গিয়ে মিনায় রাস্তা ভুল করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর সরকারি দলের সহায়তায় তাকে খুঁজে বের করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ একটি ছোট দেশ হওয়ায় ক্রমবর্ধমান অর্থনীতি, অংশীদারদের সাথে বৃহত্তর সম্পৃক্ততা এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বৈশ্বিকভাবে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে।
দেশে মোট দেশে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ আছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।