তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে। একইসঙ্গে ৩০ লাখ আইটি ও আইটিইএস পেশাদারের কর্মসৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী
দেশে করোনাভাইরাস সক্রমণের বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির। তবে এ বিষয়টি সক্রিয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার তা ঘোষণা দেবে। আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে। করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও কভিড-১৯ এর প্রভাব পড়েছে। এতে অনেকেই কর্মহীন হয়েছেন। এই দুস্থ ও কর্মহীনদের কল্যাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে কভিড-১৯ মোকাবেলা করে যাচ্ছে। ফলে করোনা মোকাবেলায় আমরা বিশ্বে অন্যতম শীর্ষস্থানে রয়েছি।’
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কি না, সে ব্যাপারে তার কাছে কোনো মেসেজ (বার্তা) নেই। বুধবার (০৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন বলেছেন, বিধিনিষেধ বাড়বে কি না- এ রকম কিছুই বলা যাবে না। আমরা কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এখন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সংবিধান ও মানবাধিকার লংঘন করে সরকার কর্তৃক জনগণের ওপর পুলিশকে লাঠিপেঠার নির্দেশ ও বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষমতা প্রদানের উদ্যোগের খবর প্রকাশের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
করোনার বিস্তার ঠেকাতে ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউনের কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরের পর তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।