রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানচাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলাকা পরিবহনের বাসচালক।
- ফাজিল-কামিল মাদরাসার এডহক কমিটির প্রস্তাব চাইল বিশ্ববিদ্যালয়
- * * * *
- লঙ্কান কোচের বিতর্কিত মন্তব্য ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাল সাফ
- * * * *
- বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ
- * * * *
- সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
- * * * *
- সাতক্ষীরায় স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- * * * *
প্রাণ গেল
ভারতের কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন। কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। ওই সময় সশস্ত্র সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়।
বোনের বাড়ি থেকে ইফতার শেষ করে নিজ বাড়িতে যাওয়ার সময় নসিমনে থাকা গরুর শিং মাথায় ঢুকে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসের কবলে পড়ে অন্তত চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত নয়জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মন্ট ব্ল্যাংক অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বৌ-বাজার নামক স্থানীয় একটি বাজারে দাদার সাথে চা পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) নামে এক শিশু মারা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সদরের বিয়াল্লিশ্বরে বন্ধুর ছুরিকাঘাতে শেখ রনি (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত শেখ রনি জেলা শহরের জাদুঘর দক্ষিণ পাড়া এলাকার শেখ মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।
বগুড়ার শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুর সোনারপাড়া গ্রামে।
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে দেশটির নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালিতে এ ঘটনা ঘটে।