বজ্রপাতে একদিনে দেশের ১২ জেলায় প্রাণ হারিয়েছেন ২০ জন। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে রাত পর্যন্ত বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
- ফাজিল-কামিল মাদরাসার এডহক কমিটির প্রস্তাব চাইল বিশ্ববিদ্যালয়
- * * * *
- লঙ্কান কোচের বিতর্কিত মন্তব্য ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাল সাফ
- * * * *
- বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ
- * * * *
- সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
- * * * *
- সাতক্ষীরায় স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- * * * *
প্রাণ গেল
কুষ্টিয়ায় অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় খোসাসহ লিচু আটকে রায়হান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা কোটগছ এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুরের ডাসারে পিকাপ উল্টে শাকিল হাওলাদার (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটে রান্না ঘরের গ্যাসের চুলার আগুনে সাফিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার ভট্রবালিয়াঘাটা সরকারি গুচ্ছগ্রাম-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।রোববার (৭ মে) সোনাতলা ও দুপচাঁচিয়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় সোনাতলা রেলস্টেশনের দক্ষিণে লাইনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফেনী সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬) নামে দুই যুবক নিহত হয়েছেন।
মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে দুই বন্ধু বেড়াতে যায় কক্সবাজারে। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে রিয়াদ উদ্দিন (২৬) নামের এক বন্ধুর মৃত্যু হয়। অপর বন্ধু মো. আশিক (৩০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মৃত্যুবরণ করেন।