রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ গেল
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের গোকুলখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পোল্ট্রি খামারে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে আব্দুল আলিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
যশোরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে রিমন হাসান রাকিব (৩২) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাবিব (২৬) নামের একজন।
ফরিদপুরের বোয়ালমারীতে রুমান শেখ (৭) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সে উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের রুবেল শেখের ছেলে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সোহেল রানা ইমদাদ (৪০) নামে এক পল্লী পশু চিকিৎসক নিহত হয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২১।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন ঢাকার বাসিন্দা।শুক্রবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ে ট্রাক।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ৭ মাসের শিশু সহ দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাড়াল ১শ ১০।