ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১০ জনে।
প্রাণ গেল
কুড়িগ্রামের যাত্রাপুরে মহিষবাহী একটি ট্রাকচাপায় আরিফুল ইসলাম (১২) নামের এক শিশু নিহত হয়েছে।
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রাজবাড়ী কালুখালীর মৃগী ইউনিয়নে দুই মোটরসাইকেল সংঘর্ষে মো. ফাহাদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নাঈম ও ইমন নামে আরও দুই স্কুলছাত্র।
গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলিয়াস আলম বিলু (৫০) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) সকালে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে প্রশিক্ষণরত অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রুবাইদুল ইসলাম ইভান নামে এক বিজিবি রিক্রুটের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রুমি আক্তার ( ৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্বামী।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯ জনে।
ইসরাইল-হামাস যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত এক সপ্তাহে অন্তত ১২ সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।