দীর্ঘদিন অপেক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া শুরু হয়েছে। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ আগস্ট) লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় ২০১ জন শিক্ষককে পদোন্নতির মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো।
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
প্রাথমিকে
২০২৪ থেকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। কিন্তু এখনো অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষক।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। শুক্রবার (১৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।
বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে শূন্যপদের সংখ্যা ৩৭ হাজার ৯২৬টি। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদ ২৯ হাজার ৮৫৮টি এবং সহকারী শিক্ষকের শূন্যপদ ৮ হাজার ৬৮টি। এছাড়া দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬ হাজার ৫৬৬টি।
সারাদেশে তাপপ্রবাহের কারণে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিকের (প্রথম থেকে পঞ্চম শ্রেণির) পাঠ আগামী ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
আগামীকাল ২৬ মার্চ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন গ্রহণ শুরু হচ্ছে।
প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে অধিদফতর।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ৩৭ হাজার ৫৭৪ (সাঁইত্রিশ হাজার পাঁচশত চুয়াত্তর) জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক ফলাফল প্রকাশ করা হয়েছে।