সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আরও ৬৯ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা সবাই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
- প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী
- * * * *
- শাহজালালে শতাধিক স্বর্ণবার জব্দ
- * * * *
- ১২০ কোটি টাকায় নির্মিত হবে জিয়া হল: নাসিক প্রশাসক
- * * * *
- গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ
- * * * *
- ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘নুরা পাগলা’ গ্রেপ্তার
- * * * *
প্রাথমিক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন আগামী ১৫-৩০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ সময়ে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বার্ষিক মূল্যায়ন কার্যক্রম চলবে। এ দুই শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না।
সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রাথমিকে প্রধান শিক্ষক পদে আরও ৮০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলা থেকে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ৭৩ জন সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। তারা সবাই নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত।
ফেনীর সোনাগাজীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম বিরুদ্ধে ১৬ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাহ আলম উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষা (এমসিকিউ) হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে। আর এজন্য প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের পাঠদান পদ্ধতি, নিয়মশৃঙ্খলা, শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলাবোধের বিষয়ে তদারকি শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।
শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। যারা আবেদন করবে শুধুই তারাই এই সুবিধা পাবেন।