সাবিনাদের সঙ্গে বাফুফের মাসিক বেতনের চুক্তি শেষ হয়েছে ৩১ আগস্ট। সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই সিনিয়র কয়েকজন নারী ফুটবলার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় গিয়েছিলেন।
ফুটবলার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদত্যাগের দাবি ওঠে। সে সময় বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটামও দিয়েছিল। তবে পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, কয়েকদিন আগেই তার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যস্ততার জন্য লন্ডনস্থ হাইকমিশনে যেতে পারেননি তিনি।
কোপা আমেরিকায় এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি আর্জেন্টিনা ফুটবল দল। আসরটি শেষেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এ উপলক্ষ্যে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলের কোচ হাভিয়ের মাসচেরানো। যেখানে জায়গা করে নিয়েছে ৪ জন বিশ্বকাপজয়ী ফুটবলার।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় স্ত্রী এবং দুই সন্তানসহ ফিলিস্তিনি ফুটবলার আহমেদ আবু আল-আত্তা নিহত হয়েছেন।
ইরান জাতীয় দল ও ইরানের ক্লাব ইস্তেগলাল তেহরানের গোলরক্ষক হোসেইন হোসেইনি মাঠে ঢুকে পড়া এক নারী ভক্তকে বাঁচাতে গিয়ে রোষানলে পড়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামে গুলিতে নিহত ফুটবল খেলোয়াড় মো. জুবাইর নিহতের ঘটনায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) রাতে ঘটনার দুইদিন পর টেকনাফ মডেল থানায় দায়ের করা এ মামলার বাদী হয়েছেন নিহতের মা মাবিয়া খাতুন।
ফিফা নারী ফুটবল বিশ্বকাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন স্পেন। গত বছরের ২২ আগস্ট ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পায় স্প্যানিশ মেয়েরা।
হোটেল রুমে এক নারীকে ধর্ষণের অভিযোগে চার ফুটবলারকে আটক করেছে আর্জেন্টিনার পুলিশ। দেশটির প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলেন ওই চার ফুটবলার।
তুরস্কের ক্লাব ফুটবলে কিছুদিন আগে মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারার ঘটনায় ম্যাচ বন্ধ হয়ে যায়। এমনকি দেশটির ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় তুরস্কের শীর্ষ ফুটবল লিগটিকে।