ময়না পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাতুল (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ গ্রামে এ ঘটনা ঘটে।
- বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- * * * *
- দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
- * * * *
- নাটোরের বড়াইগ্রামে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৭
- * * * *
- কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত
- * * * *
- গাজীপুরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন
- * * * *
ফুলপুর
ময়মনসিংহের ফুলপুরে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার দিকে ফুলপুর থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলার রামভদ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলার (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। জানা যায়, ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর মটরভাঙা নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।
ময়মনসিংহের ফুলপুরে চা পান করে বাড়ি ফেরার পথে সুরুজ আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী ইমাদপুর গ্রামের মৃত ইবরাহীম শেখের ছেলে।
ময়মনসিংহের ফুলপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে 'ঐতিহাসিক মুজিবনগর দিবস' উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিএনপি।
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে পৃথক ২টি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুজনের বয়সই প্রায় আড়াই বছর।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনকান্দা বাজার এবং ছনকান্দা মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ রুমি বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
ময়মনসিংহের ফুলপুরে সন্ধ্যা পূজা দিতে গিয়ে আগুনে পুড়ে তিতলী (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।