ফেনসিডিল
চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে ১৩০ বোতল ফেনসিডিলের মামলায় মো. রিয়াজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মো. রিয়াজ (৩১) ভোলা জেলার বোরহান উদ্দীন থানার ছোট কাইচ্চা এলাকার মেহেনউদ্দীন হাওলাদার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে।
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
নীলফামারীর সৈয়দপুরে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সোয়া ১০টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের কুন্দল এলাকায় একটি মাইক্রোবাস থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের বন্দর থেকে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (২৭) ও মো. রবিউল হক (৪৩) নামে দুই কারবারিকে আটক করেছে র্যাব।
মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযানে ১ মণ গাজা ও ২০২ বোতল ফেনসিডিলসহ ২ জন করাবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা আটক করা হয়।
রাজধানীর বাড্ডা এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- মো. রুবেল ও মো. স্বপন।
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অভিনব কায়দায় মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে মো. পাপ্পু মিয়া ও মো. জিহাদ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
যশোরের শার্শা থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুল কুদ্দুস (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।