গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের অবিরাম গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গতকাল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার দেশটি।
ফের ইসরায়েলি হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে আবারও ইসরায়েলি হামলা হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই স্কুলে চালানো হামলায় তারা প্রাণ হারান। হামলার শিকার এই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন