ভারতে অনুবেশের দায়ে সেখানে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশীকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্তে ফেলে দিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। ওই দুই বাংলাদেশীর মধ্যে একজনের বাড়ি খুলনার রুপসা উপজেলার নতুন বাজার এলাকায়। অপরজনের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারি উপজেলায়।
ফেল
বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন খাতের ৪৮ জন স্কলার প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪ পেয়েছেন। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে মাস্টার্স ও পিএইচডি করার জন্য তাদের ফেলোশিপ প্রদান করেন।
বিশ্বের আর্থিক খাতের যেসব জ্যেষ্ঠ নেতৃত্ব সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে ভূমিকা পালন করেন, তাদের এই ফেলোশিপ দেওয়া হয়।
গাজীপুরের শ্রীপুরে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় বাসচালক শহীদকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পেছন ফিরে মুখ ঢেকে ছবি তুললেও আপনাকে সহজেই চিনে নেবে গুগল। কারণ ইতোমধ্যেই গুগল এ কাজে পারদর্শী হয়ে গেছে। সম্প্রতি গুগলের এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
কিছু অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জিমেইল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের সতর্কও করেছে গুগল। এতদিনের যে নিয়ম বহাল ছিল, তার সময়সীমা ২০২৩ সালে থেকে পরিবর্তন হয়েছে। চলতি মে মাসেই এ বিষয়ে সতর্কতা জারি করে গুগল।
কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বে এখন দ্বিতীয় বৃহত্তম কোম্পানি সৌদি আরামকো। এখন অ্যাপলের পরেই আরামকোর স্থান। কোম্পানিটির মূল্য ২.১১ ট্রিলিয়ন ডলার, যার পরিমাণ ৭.৯২ ট্রিলিয়ন সৌদি রিয়াল।
তাইওয়ানকে ঘিরে ৭১টি যুদ্ধবিমান আর ৯টি রণতরীর মহড়া চালিয়েছে চীন। শনিবার তিন দিনের মহড়ার প্রথম দিনেই অন্তত ৪৫টি যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনে প্রবেশ করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।