সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি নোটিফিকেশন পেয়েছেন অনেকেই, যেখানে বলা হচ্ছে যে, ২৮শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে একটি ফিচার টার্ন অন বা চালু করতে হবে। তা না হলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে।
- নবম পে স্কেল: ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত বাড়বে?
- * * * *
- ইইউর সঙ্গে বাণিজ্যে ৪৮ অশুল্ক বাধা দূর, সমাধানের প্রক্রিয়ায় আরও ১৩
- * * * *
- জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতালেন শমিত সোম
- * * * *
- সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬,৫৫৪ কল
- * * * *
- জমির নামজারিতে বড় পরিবর্তন, ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
- * * * *
ফেসবুক
৪ হাজারেরও বেশি ব্যক্তি ও সংগঠনকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক। এ তালিকায় বাংলাদেশ থেকে পরিচালিত বা দেশে সক্রিয় ৬ উগ্রবাদী সংগঠন এবং এক ব্যক্তির নাম পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতা ও সংশ্লিষ্ট ফেসবুক পেজের অ্যাডমিন মো. শাহরিয়ার ইমরানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফেসবুক বিভ্রাটের কারণে মেসেজিং সেবা টেলিগ্রাম এক দিনে সর্বোচ্চ নতুন গ্রাহকের রেকর্ড গড়েছে। সোমবার প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো ফেইসবুকের মেসেজিং সেবা। ওই সময়ে টেলিগ্রাম সাত কোটি নতুন ব্যবহারকারী পেয়েছে বলে ঘোষণা দিয়েছেন সেবাটির প্রধান নির্বাহী পাভেল দুরভ।
যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটির কাছে দেয়া বক্তব্যে ফ্রান্সেস হাউগেন নামে ফেসবুকের সাবেক একজন কর্মী বলেছেন, ফেসবুক এবং তাদের অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে, বিভেদ বাড়াচ্ছে এবং গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে।
সোমবার রাতে থেকে ছয় ঘণ্টার জন্য বিশ্বের ব্যবহারকারীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইন্সটাগ্রাম ব্যবহার করতে পারেননি।ওয়েবসাইট বা স্মার্টফোন কোন ডিভাইস দিয়েই ফেসবুকের মালিকানাধীন এই মাধ্যমগুলোতে ঢোকা যাচ্ছিল না।
টানা ছয় ঘণ্টা ডাউন থাকার পর সচল হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে এগুলো সচল হয়।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ই-কমার্স জায়ান্ট আমাজান ও তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ স্থানীয় কোম্পানি গুগল বৃহস্পতিবার সরকারের কোষাগারে ৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৪৬০ কোটি টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রদান করেছে। চলতি মাসের ভ্যাটের রিটার্ন দিয়ে তারা এই টাকা জমা দিল।
ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৭৩ জন ছাত্রী সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাম সংবলিত একটি পেজ আপত্তিকর ক্যাপশনসহ ভুক্তভোগী ছাত্রীদের ছবি প্রকাশ করা হয়
আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্টগুলো আরও সুরক্ষিত রাখতে নতুন ব্যবস্থা চালু করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, টুইটার ও লিংকডইন। দেশটিতে তালেবান ক্ষমতা দখলের জেরে বিভিন্ন মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।