রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
- মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
- * * * *
- গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫
- * * * *
- চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
- * * * *
- অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রোগ্রামের আবেদন
- * * * *
- রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪
- * * * *
বঙ্গবাজার
২৪ ঘণ্টা পরও রাজধানীর বঙ্গবাজারের আগুন এখনও পুরোপুরি নেভেনি। কিছু কিছু জায়গায় এখনও থেমে থেমে আগুন জ্বলছে।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পনর্বাসন করা হবে। এখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতাহতদের ১৫ হাজার টাকা করে দেয়া হবে।
রাজধানীর বঙ্গবাজার মার্কেট যে বেশ ঝুঁকিতে আছে, তা জানিয়ে কর্তৃপক্ষকে ১০ বার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। তবে কোনো কিছুতেই সতর্ক হননি ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে পাঁচজন।এদের মধ্যে দিদারুল ইসলাম নামে এক দমকলকর্মী বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রমের সমন্বয় করছেন তিনি।
হাতিরঝিল থেকে পানি নিয়ে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নেভানোর চেষ্টা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার। সকাল ১০টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারকে হাতিরঝিল থেকে পানি নিতে দেখা যায়।
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন রাস্তার উল্টোপাশের মার্কেটসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।