বন্দর

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেফতার

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেফতার

অর্থ আত্মসাৎসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি বৃহস্পতিবার রাতে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিমানবন্দর-উত্তরামুখী ফুটওভার ব্রিজ থেকে কিছুটা সামনে সড়কের মাঝে বুধবার রাত সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

শাহজালালে আড়াই কেজি ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ

শাহজালালে আড়াই কেজি ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। এঘটনায় কেউ আটক হয়নি।

সিরিয়ার তারতুস বন্দরে ভিড়ল রাশিয়ার উভচর যুদ্ধজাহাজ

সিরিয়ার তারতুস বন্দরে ভিড়ল রাশিয়ার উভচর যুদ্ধজাহাজ

রাশিয়ার উত্তরাঞ্চলীয় ও বাল্টিক নৌবহরের কয়েকটি উভচর যুদ্ধজাহাজ সিরিয়ার তারতুস বন্দরে নোঙ্গর করেছে। ইউক্রেন ইস্যুতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে যখন রাশিয়ার উত্তেজনা চলছে তখন রুশ নৌবহরটি সিরিয়ার বন্দরে পৌঁছাল।

ক্রেনের ধাক্কায় বন্দর কর্মচারীর মৃত্যু

ক্রেনের ধাক্কায় বন্দর কর্মচারীর মৃত্যু

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সময় ইক্যুমেন্ট গাড়ির (ক্রেন) ধাক্কায় এক বন্দর কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌণে ১০টার দিকে বন্দরের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

ভারী তুষারপাতে বন্ধ ইস্তাম্বুল বিমানবন্দর

ভারী তুষারপাতে বন্ধ ইস্তাম্বুল বিমানবন্দর

তীব্র ও ভারী তুষারপাতের কারণে ইউরোপের সবচেয়ে ব্যস্ত ইস্তাম্বুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে ব্যতিক্রমী এই তীব্র বরফের কারণে গ্রিসের রাজধানী এথেন্সে স্কুল ও টিকাদান কেন্দ্রসমূহ বন্ধ করে দেয়া হয়েছে।

ঢাকা বিমানবন্দরে  ৫ কেজি স্বর্ণসহ প্রবাসী আটক

ঢাকা বিমানবন্দরে ৫ কেজি স্বর্ণসহ প্রবাসী আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ কেজি ওজনের ৪৪টি স্বর্ণের বারসহ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।

সিরিয়ার লাটাকিয়া বন্দরে ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার লাটাকিয়া বন্দরে ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার লাটাকিয়া বন্দর লক্ষ্য করে ইসরাইল মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে। চলতি মাসে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের দ্বিতীয় হামলা এটি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়

ইয়েমেনের বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট

ইয়েমেনের বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে রাজধানী সানার একটি বিমান বন্দরে হামলা চালিয়েছে। জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তঃসীমান্ত বিমান হামলা চালানোর কাজে বিমানবন্দরটিকে ব্যবহার করা হত।