এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০টি উপকূলীয় অর্থনীতিতে বন্যায় বছরে প্রায় ২৭ বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে কার্যকর অভিযোজন ব্যবস্থা নেওয়া না হলে ২০৫০ সাল নাগাদ এ ক্ষতি বেড়ে ১৯৯ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।
- নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’
- * * * *
- ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত
- * * * *
- ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
- * * * *
- ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার
- * * * *
- ছাত্র শক্তির হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী: খালেদ হাসান
- * * * *
বন্যায়
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
থাইল্যান্ডের চাও ফ্রায়া নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ-পথে চাল পরিবহন ও জাহাজে পণ্য তোলার কাজ। বিশেষ করে নদীর তীরবর্তী চালকলগুলো থেকে বন্দরে চাল পাঠাতে সমস্যা হচ্ছে।
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ ৫৫ মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় চারটি জেলায় ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। জেলাগুলো হল- তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী। ভারী বন্যায় এসব জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ তে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনার বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
সুনামগঞ্জে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।
বন্যায় প্লাবিত হয়েছে ইতালির মিলানের একাধিক জেলা। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিপাত ও ভোরে ঝড়ের কারণে এ বন্যার সৃষ্টি হয়।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে বন্যায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদিকে কর্তৃপক্ষ আরো ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।
গত তিন দিনে তিস্তা নদীতে ২৭টি মৃতদেহ উদ্ধারের পর ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সিকিমের বন্যায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৩ জনে। এখনও নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক মানুষ।