দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় শনিবার (২ জুলাই) পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বন্যায়
সিলেটে ভয়াবহ বন্যায় ৪০ হাজারের বেশি কাঁচা বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বন্যায় দেশে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। গত মাসের ১৭ তারিখ থেকে গতকাল ২১ জুন পর্যন্ত এসব মৃত্যু হয়।
সিলেটে চলমান বন্যায় প্রাণিসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বন্যার পানিতে সিলেট জেলায় হাঁস-মুরগিসহ তিন হাজারের বেশি গবাদিপশু মারা গেছে। আর ডুবে গেছে গবাদিপশুর ৭১০টি খামার।
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বন্যা পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে না। বন্যায় অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আসামে ৮০ জনের ও মেঘালয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির মধ্যে রাজ্য দুটির বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বন্যায় রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪০ জন ছাড়িয়ে গেছে। এদিকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঝড়ের পর বৃষ্টিপাত কিছুটা কমে আসায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় বুধবার মৃতের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। এক সরকারী কর্মকর্তা এএফপি’কে এ কথা জানান।
গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশের বাসিন্দারা। বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও পানিবন্দি হয়ে রয়েছেন আরো কয়েক হাজার মানুষ। অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতে বন্যায় চলতি বছরে চীনে অন্তত ৫৯০ জন মারা গেছে। এতে পাঁচ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলে। সোমবার কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।