চলতি মাসে (অক্টোবর) ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির ফলে ফের স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বন্যা
স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে পাকিস্তান সফরে গেছেন বিখ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে পৌঁছান তিনি।
পাকিস্তানে বন্যায় আক্রান্ত হয়েছে ১৬০ লাখ শিশু। ৩৪ লাখ ছেলে-মেয়ের জরুরি, জীবনরক্ষাকারী সহায়তা প্রয়োজন। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি এ তথ্য জানিয়েছে।
ভয়াবহ বন্যার পর এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে পাকিস্তানি। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ বিষয়ে সতর্কতা জারি করেছেন।
ইউনিসেফ বলছে, পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে প্রায় অর্ধেক শিশু। মুষলধারে বৃষ্টি ৪০০ শিশুসহ ১ হাজার ২০০ জনেরও বেশি লোকের প্রাণনাশ করেছে এবং শিশুদের সুস্থতার জন্য অত্যাবশ্যকীয় অনেক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।
সুদানে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। দেশটিতে ইতোমধ্যে বন্যাকবলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬ প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
প্রবল মৌসুমী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও বন্যাজনিত দুর্ঘটনায় গত ২৪ ঘন্টায় আরো ১৯ জন নিহত এবং ১,২৫৬ জন আহত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ খবর জানিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ।তাদের সাহায্যার্থে ত্রান সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ।বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, ওরাল স্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে দেশটিতে পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ইতোমধ্যে বন্যার পানিতে দেশটির এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী শেরি রেহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ পাঠাতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা।