যথাযোগ্য মর্যাদায় বরিশালে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর আমতলা মোড়ে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।