যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী সেনাদের গোলাবর্ষণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বেড়েছে। রুশপন্থী বিদ্রোহীদের এ ধরনের হামলার মাধ্যমে রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপট সৃষ্টি করা হচ্ছে।
বর্ষণ
ব্রাজিলের পেট্রোপলিস শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জনের প্রাণহানি ঘটেছে। ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার জানানো হয়েছে, পেট্রোপলিস শহরের রাস্তাগুলো প্রবল বন্যায় নদীতে পরিণত হয়েছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। এই ঘটনার পর ২৪ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে এবং ৪০০-এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন।
লঘুচাপের প্রভাবে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। শৈত্যপ্রবাহ কেটে গেলেও বৃষ্টিতে বাড়ছে শীতের অনুভূতি। রয়েছে ভারী বৃষ্টিপাতের আভাস।
দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার একটি হোটেল মাটির নিচে চাপা পড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র একথা জানায়।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যে সামরিক বাহিনীর গোলা বর্ষণে একটি শহর ধ্বংস হয়ে গেছে।শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম খিত ঠিত মিডিয়া ও চিনডউইন নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের সূত্রে এই খবর প্রকাশ করা হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলসমূহে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রংপুর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
পঞ্চগড় অঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের সমুদ্রবন্দরগুলো ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমেছে। দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও ঢাকাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।