বর্ষণ

উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে ।

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু

চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণে ১০ ব্যক্তি মারা গেছে। কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়ে বলেছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ জনের মৃত্যু

ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ জনের মৃত্যু

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে , মারা গেছে অন্ত ৩৪ জন।
সর্বশেষ সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।

‘অশনি’র প্রভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে

‘অশনি’র প্রভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । 

ব্রাজিলে প্রবল বর্ষণে ১৪ জনের প্রাণহানি

ব্রাজিলে প্রবল বর্ষণে ১৪ জনের প্রাণহানি

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট  আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জন মারা গেছে। এদের মধ্যে আটটি শিশু রয়েছে। নিখোঁজ রয়েছে পাঁচজন। কর্তৃপক্ষ শনিবার এ খবর জানিয়েছে। 

কিয়েভের শপিং মলে রুশ বাহিনীর গোলা বর্ষণ

কিয়েভের শপিং মলে রুশ বাহিনীর গোলা বর্ষণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং মলে রুশ বাহিনীর গোলা বর্ষণে অন্তত একজন প্রাণ হারিয়েছে। নগরীর মেয়র এ কথা জানান।বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক জানান, রোববার দিন শেষে এ গোলাবর্ষণের পর শপিং মল থেকে আগুন ও ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।

কিয়েভে গোলাবর্ষণের বিকট শব্দ

কিয়েভে গোলাবর্ষণের বিকট শব্দ

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অংশে গোলাবর্ষণের বিকট শব্দ শোনা গেছে। এ সময় কিয়েভের অনেক স্থানে আগুন জ্বলতে দেখা যায়। শনিবার সকালে সিএনএন সংবাদাতারা জানিয়েছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

মারিউপোল শহরে আবারও গোলাবর্ষণ শুরু

মারিউপোল শহরে আবারও গোলাবর্ষণ শুরু

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলে আবার বোমাবর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।ওই শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি পোস্ট দিয়ে বলছে যে রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে।

মারিউপোল হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণে জাতিসঙ্ঘের তীব্র নিন্দা

মারিউপোল হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণে জাতিসঙ্ঘের তীব্র নিন্দা

ইউক্রেনের মারিউপোল শহরের শিশু হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন জাতিসঙ্ঘ প্রধান। তিনি এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।