স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। আর পুনর্বাসনের জন্য যৌক্তিক সিদ্ধান্ত নেবে সিটি করপোরেশন।বুধবার বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বর
খাগড়াছড়ির পাঁচ উপজেলায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে সড়ক অবরোধ চলছে। ইতোমধ্যে নিরাপত্তায় বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন।
আজ থেকে শুরু হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেবরের মারধরে পারভীন আক্তার (৪২) নামের এক গৃহবধূর (ভাবি) মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে পদক্ষেপ সফল করতে প্রতিক্রিয়াশীল নীতি, পরিকল্পনা ও শাসনের মাধ্যমে বৈশ্বিক ও স্বতন্ত্র দেশের প্রচেষ্টাকে সুসংহত করতে হবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রমের সমন্বয় করছেন তিনি।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে কভার্ডভ্যান-মোটর সাইকেল ও পিকাপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রংপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থীকে মারপিট ও ছিনতাইয়ের প্রতিবাদে প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রাত ৮টায় রাস্তা অবরোধ করে ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।
হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ বলেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমিই এর প্রতিদান দেব। রোজা ঢালস্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যার কবজায় মুহাম্মদের প্রাণ, তাঁর শপথ! রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকের গন্ধের চাইতেও সুগন্ধি। রোজাদারের জন্য আছে দুটি খুশি—যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। (সহিহ বুখারি, হাদিস : ১৯০৪)