বর

রাজশাহীতে ৮ স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

রাজশাহীতে ৮ স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরার সর্বাত্মক চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরার সর্বাত্মক চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়ে গেছে তাদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা তাদের নিশ্চয়ই ধরে ফেলব।’

সোনালী ব্যাংকের নাম পরিবর্তন

সোনালী ব্যাংকের নাম পরিবর্তন

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘সোনালী ব্যাংক পিএলসি’। গতকাল মঙ্গলবার ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ফলে এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি নতুন নামে কার্যক্রম শুরু করবে

বরিশালে ট্রাকে গাছ ওঠানোর সময় দুর্ঘটনায় নিহত ২

বরিশালে ট্রাকে গাছ ওঠানোর সময় দুর্ঘটনায় নিহত ২

ব‌রিশা‌লে ট্রাকে গাছ কাটার পর ওঠানোর সময় রশি ছিঁড়ে গুঁড়ির আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ফিফার বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি

ফিফার বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন লিওনেল স্কালোনি। তার অধীনেই এত বছর পর বিশ্বকাপের দেখা পেয়েছে আর্জেন্টাইনরা। শুধু তাই নয়, আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও ফিনালিসিমাতেও জিতিয়েছেন তিনি।

মাঠে পড়ে থাকা ব্যাগে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

মাঠে পড়ে থাকা ব্যাগে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

মাঠে পড়ে থাকা একটি ব্যাগে পাওয়া গেল ছয়টি স্বর্ণের বার। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ টাকা। সোমবার দুপুরে যশোরের চৌগাছার থানার মাসিলা সীমান্তের একটি মাঠ থেকে স্বর্ণের বার ভর্তি ব্যাগটি উদ্ধার করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

কুমিল্লায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

কুমিল্লায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

কুমিল্লার পাইপলাইন বসানোর কারণে কুমিল্লা নগর ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর মেসি এবার ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে হারিয়ে সেরা নির্বাচিত হন।