বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
বহিষ্কার
পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের হয়ে প্রচারণায় অংশ নেওয়াসহ নানা অভিযোগে ভান্ডরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ফরাজীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এজন্য দলটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এ অবস্থায় ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৪ ঘণ্টার ব্যবধানে কেন্দ্রীয় দুই নেতাসহ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।সবশেষ শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিনকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ারকে বহিষ্কার করা হয়েছে।
ফরিদপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি ও হলের রুমে আটকে মারধরের ঘটনায় ফার্মেসি ও ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের ২ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের একদল ছাত্র নিয়ে গঠিত প্রলয় গ্যাংয়ের ১৬ সদস্যকে ছয় মাস থেকে দুই বছর মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাতজনকে সতর্ক করা হয়েছে।
রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার হলে ঘুমন্ত আবাসিক ছাত্রদের ওপর হামলার ঘটনায় ২১ আবাসিক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।