তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ। তবে ভয়ানক এক ঝড়ে বিধ্বস্ত হয় টাইগারদের ম্যাচের ভেন্যু হিউস্টন। তাই সিরিজ মাঠে গড়ানো নিয়েও শঙ্কা জেগেছিল। তবে সিরিজের ম্যাচগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইউএসএ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সিরিজ
চলতি বছর ঘরের মাঠে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বর্তমানে ভারতে আছেন সিকান্দার রাজা। তবে এই আসরের সবগুলো ম্যাচ খেলতে পারবেন না তিনি। কারণ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। যেখানে অধিনায়ক হিসেবে আছেন রাজা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রশিদ খান। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ফ্রাঞ্চাইজি লিগের ব্যস্ততা শেষে এবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই লেগ স্পিনার।
নতুন মুখ কামরান গুলামকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইনজুরির কারণে টেস্ট দলে নেই অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ।