পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টাকালে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন শিশু ও ২ জন নারী রয়েছেন।
বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১২১ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ৭৬ জন বাংলাদেশিও আছেন। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুইদিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে।
অবৈধভাবে সাগরপথে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির রিও প্রদেশের দুমাই নৌ সদর দপ্তর বিভাগ।
ভারতে ১৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আটক করা হয়েছে ৯ বাংলাদেশিকে। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ওই ৯ জনকে অবশ্য পরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকেও আটক হয়েছেন আরও ৬ বাংলাদেশি।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২৭২/৪ সীমান্ত পিলারের কাছে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্য থেকে ১১ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয় বাংলাদেশিকে তামিলনাড়ু থেকে এবং বাকি পাঁচজনকে মহারাষ্ট্র থেকে আটক করা হয়।
মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশি ছাড়াও ৫ জন চীনা ও ১ জন ভারতীয় নাগরিক আটক হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সুকানি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।