আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষ হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এই অধ্যায়।
বাংলাদেশের
যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতেও বাংলাদেশের রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এশীয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
তুরস্কের ইস্তাম্বুলে আজিম মাহমুদ হুদাইয়ি ফাউন্ডেশনের দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কোর্সে অংশ নিতে বাংলাদেশ থেকে সাত নারী ইস্তাম্বুলে পৌঁছেছেন।
ভিভো বাংলাদেশ ‘টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশ কোনো যুদ্ধ, নিরাপত্তা ইস্যু, ভূখণ্ড দখল বা শোষণের বিষয়ে আগ্রহী নয়। দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসরের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।
বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ইংল্যান্ডের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে একটি দলও এই গ্রুপে যুক্ত হবে, যাদের আপাতত ‘কোয়ালিফায়ার বি’ নামে রাখা হয়েছে।
বাংলাদেশের বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আগামী কয়েক বছরে
বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাণিজ্য প্রদর্শনী ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (মিহাস)-এর ২২তম আসর বসেছে মালয়েশিয়ায়। বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আয়োজনে। প্রায় ২ হাজার ৪০০ বুথে হালাল খাদ্যপণ্য থেকে শুরু করে ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, লজিস্টিকস, ইসলামিক ফাইন্যান্স, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের উদ্বেগের কথা তুলে ধরেন।
বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা। দেশটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। একইসঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা এবং সমর্থন করে বলেও জানিয়েছে কানাডা।