পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে নেপালের সাথে সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বাংলা
স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।
দেশে করোনা মহামারীতে ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৩৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩০ জন।আজ মঙ্গলবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মঙ্গলবার গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে ব্রিটিশ হাইকমিশনে খোলা শোক বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ মঙ্গলবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
ডলারের দাম বেড়েছে আরও এক টাকা। ফলে আরও কমলো টাকার মান। প্রতি ডলারের দাম এখন ৯৬ টাকা। যা আগে ছিল ৯৫ টাকায়।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) কার্যকর এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে দু’দেশের মধ্যে দুই দিনব্যাপী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪২১ জনের শরীরে।ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩৪ জনে অপরিবর্তিত রয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনে।
যেকোনো সঙ্ঘাত বা সঙ্কট বিশ্বের প্রতিটি জাতিকে প্রভাবিত করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার গতিশীলতা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং দিন দিন জটিল হচ্ছে।