সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি আইন কর্মকর্তা পদে লোকবল নেবে। আগ্রহীরা সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবে।
বাংলা
গতকাল আর্মড ফোর্সেস মাঠে অনুশীলনের সময়েই প্রথম মিনিটে গোল করার প্রত্যয় ব্যক্ত করেছিল বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়রা। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে প্রথম মিনিটে না পারলেও দ্বিতীয় মিনিটে ঠিকই গোল করেছে বাংলাদেশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নিউজিল্যান্ড সফর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি মাসে অনুশীলন ক্যাম্প চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে লন্ডনে পৌঁছেছেন। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এক সরকারি সফরে রয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৩৮ জনের শরীরে।ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৭ জন।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে ট্রানজিট চুক্তি ও প্রটোকল চূড়ান্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে বুধবার রাজধানীতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই দিনের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৬ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, গবেষণা ছাড়া আসলে উৎকর্ষ সাধন সম্ভব নয়।তিনি বলেন, ‘স্বাস্থ্য ক্ষেত্রের গবেষণা এখনো আমাদের অপ্রতুল। গবেষণা ছাড়া কখনো উৎকর্ষতা সাধন করা যায় না।’
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।