চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ।
বাংলা
কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি এবং খাদ্যসামগ্রীর চড়া দামে বর্তমানে অধিকাংশ দক্ষিণ এশীয় প্রতিবেশির সাথে বাংলাদেশের ১৬০ মিলিয়ন মানুষও ভুগছে। এর ফলে সৃষ্ট বিদ্যুৎ সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধি কিছু কিছু ক্ষেত্রে তাদের ঋণ পরিশোধের সক্ষমতাকে সন্দিহান করে তুলছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের।ফলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৩ জনের।
কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের নির্বাহী কমিটি (এক্সকো) এবং অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।
দেশের গম ও ভুট্টার উৎপাদনে ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গম ও ভুট্টার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় থাকায় আজ বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভারতের জি-২০ শীর্ষ সম্মেলন বিষয়ক সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার বলেছেন, প্রবৃদ্ধি ও উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।
বৃষ্টির কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেটি পরিত্যক্ত হয়েছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সাথে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করলো বাংলাদেশ ‘এ’ দল।