বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ২৪ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় কাউকে আটক করা যায়নি।
- বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ প্রকাশিত হয়েছে
- * * * *
- হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
- * * * *
- বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- * * * *
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- * * * *
- কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- * * * *
বান্দরবানে
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকা থেকে ২৫ জনের একটি আটকে পড়া পর্যটক দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে মোহাম্মদ রাফি নামের এক পর্যটক ঝর্ণায় পড়ে মারা গেছেন।
বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা সাতদিন ভারী বর্ষণে বান্দরবানে বিভিন্ন এলাকায় পাড়ারধসের ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (১০ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় অতিভারী বৃষ্টিপাতের কারণে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যে, সবচেয়ে বেশি বন্যাক্রান্ত হয়েছে বান্দরবান জেলা। এরপর রয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা। এছাড়া ফেনী জেলার কিছু এলাকা বন্যাক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন করা হয়েছে।
দীর্ঘ চার মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে রোয়াংছড়ি উপজেলায় এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
ঝড়ো-বৃষ্টির মাঝে নিজ বাড়ির উঠোনে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।
বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দু’জন সৈনিক নিহত ও দুই অফিসার আহত হয়েছেন।
বান্দরবানের লামায় বুনো হাতির আক্রমণে মো. নুরুল আবছার (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।