আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনের প্রথম নায়ক, প্রথম শিক্ষক এবং নির্ভরতার সবচেয়ে শক্ত আশ্রয়—বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ।
বাবা দিবস
মানুষের জীবনে বাবার স্থান অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি সন্তানের জন্য নিরাপত্তার ছায়া, ভালোবাসার আশ্রয় এবং ত্যাগের এক উজ্জ্বল প্রতীক। একজন বাবা নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করেন।
আজ ১৫ জুন রোববার, ‘বিশ্ব বাবা দিবস’। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস হিসেবে পালিত হয়।
জীবনের প্রতিটি ক্ষেত্রেই বাবারা সন্তানের পাশে থাকেন বটবৃক্ষের ছায়ার মতো। আগলে রাখেন যেকোনো সংকটে। সব চাওয়া-পাওয়া ও আবদারের একমাত্র ঠিকানা বাবা। নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে সন্তানদের খুশি করার নামই বাবা।
সকল সন্তানদের কাছে নির্ভরতার অন্যতম প্রতীক হচ্ছেন বাবা। সন্তানের কাছে শ্রদ্ধেয় এক গভীর অনুভূতির শব্দ এটি।
বাবা মানে হাজারটা আবদার পূরণ। প্রতিটা সন্তান তার বাবার কাছে রাজপুত্র বা রাজকন্যার মতো। যথই বিপদ আসুক বাবা তার ছেলে/মেয়েকে আগলে রাখেন বুকের মাঝে।